মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা/ মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতা গ্রামের শাকের আলীকে কুপিয়ে জখম করেছে সংঘবদ্ধ মাদক চোরাকারবারিরা। তাকে উদ্ধার করে নেয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে। মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে শাকের আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কয়েকজন মাদক চোরাকারবারি গতকাল মঙ্গলবার বিকালের দিকে ভারত থেকে ফেন্সডিল আনতে যায়। মাদক চোরাচালানের ফেন্সডিল নিয়ে ফেরার পথে বিকাল ৪ টার দিকে বাংলাদেশের সিমান্ত চুয়াডাঙ্গার জীবননগর নিমতলা সীমান্তের ২শ গজের মধ্যে ঘাস কাটার কাজ করছিলো চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুন পাড়ার আয়ুব হোসেনের ছেলে শাকের আলী। এসময় ৫/৬ জনের সঙ্গবদ্ধ মাদক চোরাকারবারিরা শাকের আলীকে পিছন দিক থেকে হামলা চালিয়ে ধারোলো হাসুয়া দিয়ে এ্যালােপাতাড়িভাবে কোপাতে থাকে।
এতে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম করে আহত করা হয়। এসময় শাকের আলীর আর্ত চিৎকারে মাঠের লোকজন ছুটে গেলে মাদক চোরাকারবারিরা পলিয়ে যায়। এদিকে আহত শাকের আলীকে উর্দ্ধার করে নেয়া হয় চিকিৎসা কেন্দ্রে। শাকের আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত হামলাকারী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চিহৃিত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আজ বুধবার মামলা দায়ের করা হবে।
এদিকে দেশ যখন করোনা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। প্রশাসন করোনা পরিস্থিতি নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ঠিক তখনও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাদক কারবারীরা থেমে নেই। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.