শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ-ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়ন তামাট টাসকাপাড়া করোনার প্রভাবে ঘরমুখো হয়ে থাকা অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়নের তামাট টাসকাপাড়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করে অগ্রগামী উন্নয়ন সংস্থা-এডিএস।
এ সময় মাদ্রাসা মাঠে কয়েক শতাধিক দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু,তেলসহ নিত্যপন্য ও পরিচ্ছন্ন সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থা’র সভাপতি রাশেল সিকদার,সহসভাপতি শরিফুল ইসলাম সুমন,নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম খান,ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল শিকদার,স্থানীয় আ’লীগ নেতা রশিদ শিকদার,ছাত্রলীগ নেতা কার্জন শিকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ। তিনি করোনায় ঘরমুখো মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন,করোনা একটি বৈশি^ক সমস্যা। এ দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল সামর্থ্যবান ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
তিনি অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরন করায় অগ্রগামী উন্নয়ন সংস্থা-এডিএস কে ধন্যবাদ জানান। সংস্থা’র পক্ষ থেকে সবাইকে ধৈর্য্য ধারন করে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান। একই সাথে এ সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.