শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ = ময়মনসিংহ জেলায় বসবাসরত সম্মানিত এলাকাবাসীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে থানার নাম্বারে বা জেলা গোয়েন্দা শাখা বা ৯৯৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে। যোগাযোগ, অফিসার ইনচার্জ, ডিবি, ময়মনসিংহ- ০১৭১৩-৩৭৩৪৪৩, জাতীয় জরুরি সেবা- ৯৯৯ ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.