শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃঃ-- ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জের ধরে যুবলীগ নেতার উপর হামলায় ভাইসহ দু’জনকে মারধোর করার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে গত বুধবার ১৫এপ্রিল উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
অভিযোগে জানা যায়,ঘটনার দিন ওই এলাকার মৃত আবেদ আলীর পুত্র মদিনা শাখা যুবলীগ নেতা শামীম আহম্মেদ বাড়ীর বাউন্ডারীতে কাজ করছিল। এ সময় ওই এলাকার মোবারক হোসেন ও তার পুত্র রফিকুল ইসলাম,ধনু মিয়া,শফিকুল ইসলাম,লালু মিয়া গংরা জমি-জমা নিয়ে শামীমের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শামীমকে মারধোর দেশীয় ধারালো অস্ত্র আঘাত করতে থাকলে তার বড় ভাই মামলার বাদী শাহাব উদ্দিন ওরফে আক্কাছ এগিয়ে আসে। এ সময় তাকেও মারধোর শুরু করে। এ সময় দু’ভাইয়ের ডাক-চিতকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। মারধোর কালে শামীমের নিকট থেকে নগদ অর্থ,স্বর্নালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেয় এবং বাউন্ডারীর টিন ভাংচুর করে। পরে শামীমকে মারাতœক আহতাবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত ধনু মিয়া স্থানীয় যুবদলের সাধারন সম্পাদক। শামীম ১৩/১৪বছর যাবত সৌদি আরবে বসবাস করে আসছে। ঘটনার কিছু দিন পুর্বে সে বাড়ী এসেছে। অভিযুক্তরা শরাশরিক এবং দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বুলে দাবী অভিযুক্তদের। অভিযুক্ত যুবদল নেতাসহ সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছে যুবলীগ নেতা শামীমের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.