বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের প্রভাবে অনেক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। তন্মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায় অন্যতম। তাদেরকে মানবিক সহায়তা দেয়ার জন্য অদ্য ১৮ এপ্রিল ২০২০ তারিখ ৩ ঘটিকায় লোহালিয়া নদীর তীরে অস্থায়ী বেদে পল্লীতে হাজির হন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। তিনি ১০ কিলোমিটার পথ স্পিডবোটে পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হন। এ সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্য তেল, বিভিন্ন প্রকার মসলা ও দুই প্রকার সাবান। এ সময় তিনি বলেন টেকসই উন্নয়নের (Sustainable Development) মূল কথা হল "Nobody left behind" কাউকে পিছনে ফেলা নয়। উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসা একান্ত প্রয়োজন। এ সময় একজন বেদে জানান তার ছেলে হাফেজী পড়ছে। এখন তার মাদ্রাসা বন্ধ থাকায় সে এখানে এসে এই বেদে পল্লীর সকলকে নিয়ে নামাজ আদায় করে ও নিজে ইমামতি করে। তৎক্ষণাৎ পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ওই শিশুটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.