মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
দীর্ঘ ২৫ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামে ফিরলেও বাড়িতে উঠার ঠাই দেয়নি চাচাতো ভাইয়েরা। ভাড়া বাসায় ফেলে রেখে চলে যান তার স্ত্রী ও সন্তান। অবশেষে ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী আশরাফুজ্জামানের দায়ভার গ্রহণ করছেন ঝিনাইদহ জেলা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান প্রতিবন্ধী আশরাফুজ্জামান ঢাকার সাভার এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয় দীর্ঘ ২০ বছর বসবাস করে আসছিলেন। প্রতিবন্ধী আশরাফুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামের বাসিন্দা।
গত ২ বছর আগে বাথরুমে পড়ে গিয়ে চলার শক্তি হারায় আশরাফুল। হুইল চেয়ারে কোনমত চলাফেরা করে। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতংকে স্ত্রী নাসিমা জামান ও ছেলে মনিরুজ্জামান ওই ভাড়া বাসায় ফেলে রেখে চলে যায়। সেখানেই গত ২৫ দিন একা থাকার পর প্রতিবেশীদের সহযোগিতায় একটি পিকআপ ভাড়া করে ঝিনাইদহে আসেন আশরাফুজ্জামান।
গ্রামের বাড়ী শৈলকুপার উমেদপুরে গেলে বাড়ীতে গেলে সেখানে ঠাই দেয়নি তার চাচাতো ভাইয়েরা ও তাদের ছেলেরা। উপায় না পেয়ে মামা ঝিনাইদহ সদর উপজেলার প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়ীতে গেলেও সেখান থেকে তাড়িয়ে দেয় ওই জনপ্রতিনিধি। পিকআপ চালকরা গতকাল রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজার এলাকার রাস্তার পাশে আশরাফুজ্জামানকে রেখে যায়। সেখানে সারারাত কাটে তার। সকালে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে।
পুলিশের পক্ষ থেকে শৈলকুপায় আত্মীয়দের সাথে যোগাযোগ করলে কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে পুলিশ সুপার মোঃ হাসানুুজ্জামান পিপিএম বার তার চিকিৎসার দায় ভার গ্রহণ করেন। থানা থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা: মিথিলা পারভীন বলেন আশরাফুজ্জামানের করোনার কোন উপসর্গ নেই। তিনি শারিরীক ভাবে প্রতিবন্ধী। আশরাফুজ্জামান যেহেতু ঢাকা থেকে আসছে। যে কারনে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বার বলেন কেউ যখন আশরাফুজ্জামানকে গ্রহণ করেনি জেলা পুলিশের পক্ষ থেকে তার সকল প্রকার দায়ভার গ্রহণ করা হয়েছে। যতদিন আত্মীয়-স্বজনদের না পাওয়া যাবে ততদিন আশরাফুজ্জামানের পাশে আমরা থাকবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.