আজকের ক্রাইম ডেক্স
রমজান মাসকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে ৬ মে. টন পেঁয়াজ মজুদ রাখায় একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেঙ্গুরিয়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট আশফিকুন নাহার।এ সময় কারখানার মালিক রুহুল আমিন (৪৫) কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে পেঁয়াজগুলো ক্রোক করে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশফিকুন নাহার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গার্মেন্টসের ভিতরে সাড়ে ৬ মে.টন পেঁয়াজ মজুদ অবস্থায় পাওয়া যায়। গার্মেন্টস মালিক রুহুল আমিনকে কৃষি বিপনন আইনের ২০১৮এর ১৯/ক-১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল ক্রোক করা হয়েছে। পেঁয়াজগুলো নিলামে বিক্রি করা হবে, সে পর্যন্ত এগুলো সিরাজদিখান থানার ত্বত্তাবধানে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.