রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি
নভেল করোনাভাইরাসের বিস্তৃতি রোধে বন্দর বাজারের মাছের বাজারটি
স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশনায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ব্যবসায়ীদের সঙ্গে কথা
বলে পূর্বের মাছ বাজারটি ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী নতুন
রাস্তায় স্থানান্তর করেন। মঙ্গলবার সকাল থেকে এ রাস্তার ওপর নতুন মাছ
বাজারে বিকিকিনি হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন বন্দর বাজারের মাছ বিক্রির ছোট পরিসরের
স্থানটিতে লোকসমাগম বেশী হওয়ায় করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ছিলো। এ কারনে
মাছ বাজারটি স্থানান্তর করে উন্মুক্ত স্থানে রাস্তার ওপর নির্দিষ্ট
দূরত্ব বজায় রেখে অস্থায়ী মাছ বাজার গড়ে তোলা হয়েছে। এছাড়া সব্জির
বাজারটিও মাছ বাজারের অদূরে রাস্তার ওপর স্থানান্তর করা হয়েছে। প্রসঙ্গত
করোনাভাইরাসের বিস্তার রোধে বানারীপাড়া বন্দর বাজার প্রতিদিন সকাল ৯টা
থেকে ১২টা পর্যন্ত খোঁলা রাখা হয়। মাত্র তিন ঘন্টা বাজার খোলা থাকায়
ক্রেতাদের উপচে পড়া ভিড় পড়ে যায়। ফলে চাপ কমাতে ক্রেতা-বিক্রেতারা বাজার
খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.