এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) :দেশের দুর্যোগ মোকাবেলায় করোনা প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায়, দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ধাপে ধাপে, ময়মনসিংহের ভালুকা পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে অসহায় খেটে খাওয়া ভ্যান চালক, রিকশা চালক, দিন মজুর, চায়ের দোকানদার, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলমান রেখেছেন।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গরীব অসহায় মানুষ অনাহারে রয়েছে কিনা, ঘরে খাদ্য সামগ্রী আছে কিনা, ছোট বড়দের মধ্যে কেহ অসুস্থ্ আছে কিনা খোজ নিতে কখনো কখনো পায়ে হেটে প্রতিটি মানুষের দোয়ারে পৌছে তাদের সমস্যার কথা শুনে চিকিৎসা এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়ে করোনা মোকাবেলায় নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়ে আসছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তৈল ও সাবান বিতরণ করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে এরই মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং যতদিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হবে ততোদিন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলমান রেখে যাবেন মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম ।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি, যতদিন করোনা পরিস্থিতি সাভাবিক না হবে পৌরবাসির সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
মানুষ মানুষের জন্য এই কথাটি যেমন চির সত্য, তেমন করে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো দল মত নির্বিশেষে। মানব সেবা পরম ধর্ম, মহান আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষ সেবায় আল্লাহ পাক খুশিহন। যতটুকু পারি সর্বসময় পৌরবাসিকে সাধ্যমত সেবা দিয়ে যাবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.