চুয়াডাঙ্গা খয়েরহুদা থেকে ফিরে:- মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত- লতিফ হোসেনের স্ত্রী রেহাদান বেগম গতকাল শনিবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
জানা গেছে কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তিনি মহেশপুর উপজেলার তালসাড়ি গ্রামে ছেলের বাড়িতে ছিলেন। পরবর্তীতে করোনার উপসর্গ নিয়ে জীবননগর উপজেলার হাসাদাহ বসুতিপাড়ায় তার মেয়ের বাড়িতে থাকেন। এমতাবস্থায় গতকাল শনিবার বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন সেখানে দাফন করতে না দিলে তার নিজ গ্রাম জীবননগর খয়েরহুদায় পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়।
এলাকাবাসি সুত্রে জানা যায় ঐ মহিলার মৃত্যু বরন করার আগে করোনা লক্ষন দেখা দিয়েছিলো। তার অতিরিক্ত কাশিঁ, ডায়রিয়া, সহ বেশ কিছু লক্ষন পাওয়া গিয়েছিলো বলেও জানান তার মেয়ে।
পুলিশ এবং হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি জানতে পেরে মৃত ব্যাক্তির লালা ও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এমন সন্দেহে খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে গফুরের বাড়ি, মৃত ব্যক্তির দুই ছেলে হাসেম ও কাশেমের বাড়ি সহ ভ্যানচালক রেজাউলের বাড়ি গতকাল রাত ১২ টার দিকে লক ডাউন করে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জুলিয়েট পারউইন জানান মৃত ব্যক্তি দাফনকার্যের আগে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আগামীকাল তার রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জনান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.