মো: আমিনুল ইসলাম ::-
বিশ্বখ্যাত 'ফোর্বস' ম্যাগাজিন এবারও প্রকাশ করেছেন বিশ্বের ১০০ কোটি ডলারের ব্যবসায়িক মালিকদের তালিকা। ২০২০ সালে বিশ্বে মোট বিলিয়নারের সংখ্যা ২০৯৫ জন তন্মধ্যে পূর্বের ন্যায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। এবার বড় ধরনের পতন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক মাসে শত কোটি ডলারের পতন।
এই বারের রিপোর্ট অনুযায়ী ধারাবাহিক ভাবে তিনবার বিলিয়নারের তালিকায় প্রথম স্থান দখল করলেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। বর্তমানে তার মোট সম্পত্তি ১১৩ বিলিয়ন মার্কিন ডলার।
গত মার্চে ফোর্বসের হিসাব অনুযায়ী ট্রাম্পের মোট সম্পত্তি ছিল ৩১০ কোটি মার্কিন ডলার এবং তার স্থান ছিল ৭১৫ তম। এক মাসে তার ১০০ কোটি ডলার হ্রাস পেয়েছে। বর্তমানে তার মোট সম্পত্তি ২১০ কোটি মার্কিন ডলার এবং স্থান ১০০১ তম।
বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রভাব ফোর্বসেও দেখা দিয়েছে। বিশ্বে ১০০ কোটি ডলারের মালিক ছিলেন মোট ২২৬ জন। ফোবসের তালিকাটি সম্পন্ন হয় ১৮ ই মার্চে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের জনক বিল গেটস। তার মোট সম্পত্তি ৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের তৃতীয় ধনাঢ্য ব্যাক্তি বার্নাড আরনল্ড অ্যান্ড ফ্যামিলি। মোট সম্পত্তির পরিমাণ ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।
চতুর্থ অবস্থানে আছেন বার্কশায়ার হ্যাথওয়ের মালিক ওয়ারেন বাফেট। মোট সম্পত্তি ৬৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
ফেসবুক - হোয়াইট অ্যাপসের মালিকের স্থান ৭ তম। মোট সম্পত্তি ৫৪.৭ বিলিয়ন মার্কিন ডলার।
গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও আছেন ১৩ নম্বরে। মোট সম্পত্তি ৫০.৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সংস্থার আরেক সিইও এর স্থান ১৪ তম। মোট সম্পত্তি ৪৯.১ বিলিয়ন মার্কিন ডলার।
১০০ কোটি ডলারের তালিকায় আছেন মোট ১০২ জন। এরা সবাই ভারতীয় লোক।
এই তালিকায় মহিলারাও স্থান করে নিয়েছেন। মহিলাদের মধ্যে শীর্ষ স্থান অধিকারী ওয়ালমার্ট ফরচুনের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন। তার স্থান ৯ ম এবং মোট সম্পত্তি ৫৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। এবার ফোর্বসের তালিকায় সারা বিশ্বে মোট ২৪১ জন মহিলা জায়গা করে নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.