বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
গৌরনদীতে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে বাড়িতে গিয়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। বুধবার গৌরনদী উপজেলায় বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী মডেল থানার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরিব অসহায় দুস্থ দিনমজুর পরিবারের মাঝে দশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি তৈল এক কেজি লবণ বিতরণ করা হয়, এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম সরোয়ার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাহাবুবুর রহমান সেকেন্ড অফিসার এসআই মোঃ মিজানুর রহমান চৌকস এস আই মোঃ আসাদুজ্জামান খাঁন এসআই সাধন কুমার এসআই বাবুল হোসেন এসআই গফ্ফার হোসেন এএসআই মোঃ আসাদুল ইসলাম এএসআই মোঃ হুমায়ুন কবির এএসআই পিনাকী সিকদার এএসআই মোঃ ইয়ার মাহমুদ পুলিশ কনস্টেবল রাজিব হোসেন মোঃ আব্বাস উদ্দিন মোঃ জহিরুল ইসলাম সাকির হোসেন ত্রাণ বিতরণের সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান আমাদের সাধ্য অনুসারে গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে এখনো যারা হতদরিদ্র আছে যারা খাবার পায় নাই তাদেরকে আমরা বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেবো ইনশাআল্লাহ , আপনাদের প্রতি গৌরনদী মডেল থানার পক্ষ থেকে একটি অনুরোধ রইল আপনারা কেউ বিনা কারণে ঘর থেকে রাস্তায় বের হবেন না প্রয়োজন ছাড়া বাজার ঘাটে দোকানপাটে আড্ডা দিবেন না নিজ নিজ বাসায় অবস্থান করবেন, বরিশাল জেলা পুলিশ ও গৌরনদী মডেল থানার এই মহানুভবতায় সর্ব মহলে ব্যাপক প্রশংসা পায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.