করোনা পরিস্থিতির কারণে স্বপ্নালোক-সাউন্ডবাংলা বই পুরস্কারের জন্য বই পাঠানোর সময় বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী লেখকদেরকে আগামী ১ মে’র মধ্যে জীবন বৃত্তান্ত সহ ২ কপি বই ৩৩ তোপখানা রোড, ঢাকা ১০০০, ০১৭১২৭৪০০১৫-এ সরাসরি অথবা ডাক যোগে পৌছে দেয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক মোমিন মেহেদী। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির ছোট কাগজ স্বপ্নালোক-এর সম্পাদক শান্তা ফারজানা জানানা, শিশুসাহিত্য/ছড়া, কবিতা এবং গল্প/প্রবন্ধ/কলাম/জীবনী/ভ্রমণ এই ৩ টি বিভাগে ৫ হাজার টাকা করে ৩ টি এবং বিশেষ সম্মাননা হিসেবে ২০ সাহিত্যিকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.