বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
প্রিয় দক্ষিণাঞ্চল বাসী
আসসালামু আলাইকুম!
সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, দেশের এই ক্লান্তি লগ্নে আতংকিত না হয়ে আল্লাহ্ উপর ভরসা রাখুন, ধৈর্য্য ধারন করুন, করোনাভাইরাস অস্রবিহীন যুদ্ধ, যে যুদ্ধে দেখেছি প্রতিদিন বিভিন্ন দেশে মৃতুর মিছিল , এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে সরকার ঘোষিত ছুটি/বন্ধ যোষণা দিয়েছে আপনারাও সরকারের বিভিন্ন পদক্ষেপে সারা দিয়ে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, গনপরিবহন,রিক্সা, ভ্যান, সমস্ত কিছু বন্ধ করে এই যুদ্ধে অংশ নিয়েছেন। এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ (ঘরে থেকে করব যুদ্ধ, করোনা থেকে হবো মুক্ত) শেখ হাসিনার নৃতিত্বে আপনাদের সাথে নিয়ে এই করোনা থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ্। এই ছুটি/বন্ধ থাকার কারনে বিশেষ করে আমার গরীব কর্মজিবী মানুষের খুবেই অসুবিধা হচ্ছে, তাই শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন স্থানে ত্রান বিতরন শুরু হয়েছে, আপনাদের কাছে অনুরোধ ধৈর্য্য ধারন করুন, ঘরেই থাকুন, বিষেশ প্রয়োজন ছাড়া ঘড় থেকে বের হবেন না,হোম কোয়ারেন্টিন মেনে চলুন, বার বার সাবান পানি দিয়ে হাত পরিস্কার করুন, মাস্ক পরুন,যার যার ধর্ম পালন করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পরুন, আল্লাহর দরবারে সবার জন্য বেশি বেশি দোয়া করুন এবং যার যার অবস্থান থেকে করোনাভাইরাস মোকাবেলায় জাতিকে সহায়তা করুন। আমি আছি, থাকবো আপনাদের পাশে। ইতি মধ্যে দলের নেতাকর্মিদের,চেয়ারম্যানদের মেম্বারদের নিদের্শ দেওয়া হয়েছে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার/এান পৌছে দেয়ার জন্য, আমার দক্ষিণাঞ্চলে একটি লোকও অনাহারে থাকবে না ইনশাআল্লাহ্।
আল্লাহ্ যেনো মরন ব্যাধি করোনাভাইরাস থেকে দেশবাসী তথা বিশ্ববাসীকে রক্ষা করেন, আমিন।
আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম.পি।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী)
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.