মো: আমিনুল ইসলাম::-
গত ফেব্রুয়ারি ২৪ তারিখ সোমবার ২০২০ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে ঘোষণা দেন একমাত্র ক্রেডিট কার্ড ব্যতীত সকল ব্যাংক আগামী ১ লা এপ্রিল বুধবার ২০২০ হতে সব ধরনের সুদহার এক ডিজিটে আনতে হবে অর্থাৎ সর্বোচ্চ ৯℅ । কিন্তু রপ্তানির ক্ষেত্রে পূর্বের সুদহার বহাল থাকবে অর্থাৎ ৭℅ অপরিবর্তীত থাকবে।
সকল জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে চালু হতে যাচ্ছে সব ধরনের সুদহার সর্বোচ্চ ৯℅। এরই মধ্যে সকল ব্যাংক এ ব্যাপারে সব প্রস্ততি সম্পন্ন করেছেন। সকল ব্যবসায়ীক মহল এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক ডিজিটের সুদহারে যাতে গোপন চার্জ বসানো না হয় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছেন।
ক্ষুদ্র-মাঝারী, সব ধরনের শিল্প, গাড়ি, আবাসন সহ সব ধরনের ঋণেই ব্যাংক গুলো এক ডিজিটের বাইরে সুদহার নিতে পারবেনা। এ ছাড়া পূর্বের দেয়া ঋণের সুদহারও এক ডিজিটে নামিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১ লা এপ্রিল ২০২০ হতে এক ডিজিট অর্থাৎ সব ধরনের ঋণের সুদহার সর্বোচ্চ ৯℅ হওয়ার পরও যদি কেহ ঋণ বা বিনিয়োগ গ্রহীতা খেলাফি হিসাবে চিহ্নিত হোন এপ্রিল থেকে তাহলে যে সময় কালের জন্য খেলাফি হবেন, ব্যাংক সমূহ মোট খেলাফি ঋণ বা বিনিয়োগের উপর ২ % হারে মুনাফা আদায় করিবে।
নয়-ছয় বাস্তবায়নের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের জুলাই মাস থেকে। কিন্তু কয়েক দফায় বাস্তবায়নের ঘোষণাও দেয়া হয়। জানুয়ারির প্রথম দিকে ঘোষণা দেন অর্থমন্ত্রী। তার ঘোষণা বাস্তবায়নের জন্য ১ লা ফেব্রুয়ারি হতে আমানতের সর্বোচ্চ সুদহার ৬℅ কার্যকর করেছে ব্যাংক গুলো। তাছাড়া ব্যাংকগুলোকে সরকারি সংস্থার আমানত ৬℅ সুদে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় পৃথক নির্দেশনাও জারি করে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.