তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- করোনা ভাইরাস আতংকে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হওয়ায় বাজার মনিটরিংএ ভ্রাম্যমান আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হক।
অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শালবাহান হাট সহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। চৌধুরিগজ এলাকার মেসার্স জবেদা রাইস মিলে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চাল বিক্রির অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মিল মালিকের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বিকেলে শালবাহান হাটে তিনটি চালের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনজন চাল ব্যবসায়ী এবং অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার একজন কাচামাল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।
পরে তিনি বিভিন্ন দোকানদারকে অহেতুক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানো এবং জরুরি ভিত্তিতে দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তী সময়ে দাম বৃদ্ধির বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.