ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত গত ২৪ ঘন্টায় অতিরিক্ত দাম রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার দায়ে ১৩ জন ব্যাবসায়ীকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে শহরের বড় বাজার এলাকায় অতিরিক্ত মুনাফা নিয়ে পিয়াজ বিক্রি করার দায়ে ব্যবসায়ী মো: জাহাঙ্গীর হাওলাদারকে ৩ হাজার টাকা ও মো: হানিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে চাল বিক্রি করায় মনোহরীপট্টির চাল ব্যবসায়ী সমির চন্দ্র দাসকে ৫ হাজার টাকা, হরি আনন্দ দেবনাথকে ১০ হাজার টাকা, প্রবীর হালদারকে ৫ হাজার টাকা, প্রবির কুন্ডুকে ২ হাজার টাকা, পূর্ব চাদকাঠি চৌমাথার কানু কুন্ডু, দিলীপ কুন্ডু ও গনেশ কুন্ডুকে ৯ হাজার টাকা পুরাতন কলেজ খেয়াঘাটে রাকিব কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ঝালকাঠি শহরের পোষ্ট অফিস রোডে লাইসেন্স না থাকায় ২টি জুয়েলারির মালিক বিসু ধরকে এবং বিমল হালদারকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেন, উম্মে কুলসুম রুবি, আহাম্মদ হাসান ও সিফাত বিন সাদেক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.