র্যাব-৮ এর অভিযানে বরগুনা হতে ০২ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার
অদ্য ১৮ মার্চ ২০২০ তারিখে দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর দাওয়াতি শাখার ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজনের নাম ও ঠিকানা নি¤œরূপঃ
ক। মোঃ আবু সালেহ(৪৫), পিতা-মৃত হাতেম আলী হাওলাদার, সাং-আমতলী, পোঃ গৌরিচন্না, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।
খ। মোঃ ইউসুফ মিরাজ(৩২), পিতা-আলী আকাব্বর মৃধা, সাং-খাজুরতলা, পোঃ কদমতলা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।
গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিন@নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সংগঠনের সদস্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। আসামীদ্বয় জেএমবি’র সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামীদের দাওয়াত দেয়। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।
গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.