চুয়াডাঙ্গা জামালপুর থেকে ফিরে:- মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের জাহিদের পুলিশ হেফাজতে হস্যজনক মৃত্যুর প্রতিবাদে র্যালী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রামবাসি। এসময় পরিবারকে শান্তনা দিয়ে পরিবারের দায়িত্ব নিবেন বলে জানান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোরদার সেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর এমপি। সোমবার সকাল ১০টার সময় জয়রামপুর রেল ষ্টেশন ফকির বাগানের পাশে মৃত জাহিদের অফিসে উপস্থিত হয়ে তারা এই আশ্বাস দেন। জানাযায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে জাহিদ হাসান শনিবার সন্ধায় পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। তার দাফন সম্পন্ন করে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোরদার সেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর এমপি। জয়রামপুর রেল ষ্টেশন ফকির বাগানের পাশে মৃত জাহিদের অফিসে উপস্থিত হন। এ সময় তার পরিবারের শান্তনা দেন এবং এলাকার সকলকে শান্ত থাকতে বলেন। জাহিদের স্ত্রীকে চাকুরীর দেবার আশ্বাস দেন এবং তার মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী তানহাকে পড়াশুনার সব দায়িত্ব নেন চুয়াডাঙ্গা ১/২ এর এমপি। এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুসজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন সহ প্রমুখ। এ সময় নেতা কর্মীরা বিভিন্ন ভাবে শ্বোগান দিতে থাকে জাহিদ মৃতুর জন্য যারা দায়ি তাদের বিচার চাই। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোরদার সেলুন বলেন আমরা উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে পুলিশের বিরুদ্ধে মামলার সিন্ধান্ত নেবো। এর একটা সুষ্ঠ বিচার য়াতে হয় সে সব কিছু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.