বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ শিকদারের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে আলোচনা ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ন আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এইচ এম হেমায়েত উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম খায়ের, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রিয়লাল কর্মকার, মোঃ হাবুল ঘরামী প্রমুখ। সভায় রাজিহার ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.