বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৩ মার্চ ২০২০ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন মধ্য মহেশপুর মোল্লারহাট সাকিনস্থ মোঃ মনির এর দোকানের সামনে কালভার্ট এর উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৩ মার্চ ২০২০ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ রুস্তম শিকদার (৩৬), পিতা- জবেদ শিকদার, সাং- টেংরাখালী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ রুস্তম শিকদার(৩৬) এর নিকট থেকে ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.