ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিক্রি করা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ২০১৬ থেকে ২০১৯ সনের সরকারি ২০ টন বইয়ের ট্রাকসহ আংশিক আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এই বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৬-৯২২২) জব্দ করেন।
স্থানীয় ব্যাবসায়ী বই ক্রেতা আঃ জলিল সূত্রে জানা যায়, ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা কেজি দরে তার কাছে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার। তিনি সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে এ বই পাঠানোর জন্য ট্রাকে লোড করছিলেন। এ ব্যাপারে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরি (নং-৩৬৫ তারিখ-০৯/০৩/২০২০) নথিভুক্ত করেছেন।
অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরাতন বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই মিশে যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই। তিনি আরো জানান, কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা ও বিধিমালা অনুসরন না করে শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন এসব বই বিক্রি করেছেন। এ ঘটনায় রাজাপুর থানায় জিডি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় দুদক পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.