মোঃ মোক্তারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
যশোরের শার্শা থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ ইয়াসিন আরাফাত ২০ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালান সহ তাকে আটক করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ইয়াসিন আরাফাত বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে। পুলিশ জানায় গোপন সংবাদে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেতাই গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার গায়ে পরা বিশেষ কায়দায় বানানো একাধিক পকেট যুক্ত জামার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.