বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানি মামলায় দুই জনকে আটক করেছে পুলিশ।
ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এজাহারের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, উপজেলা বাগাধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ক্লাশরুমে আটকে রেখে শ্লীলতাহানি ঘটায় একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সোমাইরপার গ্রামের অনিল চন্দ্র বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ (১৫) ও নিত্যানন্দ অধিকারীর ছেলে নীরব অধিকারী (১৫)।
১০ ফেব্রুয়ারি শ্লীলতাহানাীর ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উল্লেখিত দুই জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেন, নং-৮(২০.২.২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জামাল হোসেন ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী হৃদয় বাড়ৈ (১৫) ও নীরব অধিকারী (১৫)কে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃতদের শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.