অনলাইন ডেস্ক:: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সুমাইয়া খাতুন (০৭) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের একটি মাঠ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পড়ে পুলিশ গিয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, শনিবার বিকেল থেকেই নিখোঁজ হয় শিশু সুমাইয়া। পরিবারের সদস্যরা তাকে অনেক খোজাখুজির পরও তাকে না পেয়ে পুলিশকে জানায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সুমাইয়ার লাশ মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে জানায়। পরে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা সার্কেলের এএসপি আবু রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.