তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেতুলিয়ায় পুলিশের উপর হামলা মামলায় আসামির তালিকায় নামীয় বেনামিদের বাদ দেয়ার নামে সোর্স পরিচয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে সফিকুল আলম কেরানী নামে একজন আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ভজনপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীদের সাথে কথা বলে জানাযায়, কেরানী প্রকৃত পক্ষে পরিবেশ বিধ্বংসী কয়য়েকটি ড্রেজার মেশিনের মালিক। বর্তমানে তার ড্রেজার মেশিন বন্ধ থাকায় কৌসলে পুলিশের সাথে মিশে নিজেকে সোর্স পরিচয়ে এলাকায় অর্থ বাণিজ্য শুরু করেছে। এর পাশাপাশি জুয়া খেলা ও মাদক ব্যাবসায়ীদের সাথে তার চলা ফেরা সবচেয়ে বেশী, যাতে করে তার এই ব্লাকমেইল ও অর্থ বাণিজ্য চলে খুব সহজেই।ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফইজুল ইসলাম (ফেকু) ছেলে সফিকুল আলম কেরানী (৪২) নিজেই ড্রেজার মেশিন মালিক। সে পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে বাণিজ্য শুরু করেছে। সে পুলিশের কাছের লোক পরিচয়ে মামলার এজাহার ভুক্ত ও অজ্ঞাত নামা আসামিদের থেকে নাম বাদ দিতে পারবে বলে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
আরো জানাযায়, কেরানী এর আগেও ভজনপুর এলাকায় মাদক ও পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ব্লাকমেইল করে অর্থ আদায় করে থাকে। সে বিএনপি ছেড়ে নতুন করে আওয়ামীলীগে অনুপ্রবেশ করে বিভিন্ন অপকর্ম পরিচালনা করছেন বলে জানা গেছে। তবে তার টাকা চাওয়ার পরিমান কারও কাছে ১ লক্ষ্য আবার কারও কাছে ২ লক্ষ্য আবার কারও কাছে ৫০ হাজার টাকা।
উল্লেখ্য যে, গত ২৬ জানুয়ারি উপজেলার ভজনপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে বিক্ষোভ করেছে পাথর শ্রমিকরা। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৫ ঘন্টা ধরে রণক্ষেত্রে পরিণত হয়। এতে একজন শ্রমিক নিহত হয় এবং পুলিশ সহ প্রায় অর্ধশত আহত। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় দুটি মামলায় এজাহারে নামীয় ৭৬ জন অজ্ঞাত ৪/৫ হাজার জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর আবু সাঈদ চৌধুরি জানান, তার বিরুদ্ধে পুলিশের সোর্স পরিচয় দিয়ে টাকার উত্তোলনের এমন অভিযোগ আসায় তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.