বরিশাল র্যাব-৮ এর অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল,৩১ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৩০ জানুয়ারি ২০২০ তারিখ রাত ২৩.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হইতে বরগুনা পাথরঘাটা গামী দিদার পরিবহন বাসের যাত্রী বেশে মাদকদ্রব্য বহন করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ৩১ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক রাত ০০.৩০ ঘটিকায় কৌশলগতভাবে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন রুপাতলী র্যাব-৮ সদর দপ্তরের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট বসালে দিদার পরিবহন, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ভ-১৫-৪৫৯৫ গাড়িটি থামিয়ে তল্লাসী করা হয়। এসময় এক ব্যক্তি নাম মোঃ রাসেল বেপারির কাছে অচল আইপিএস এর মধ্যে বিশেষ ভাবে রক্ষিত ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে এই চালানের মূল হোতা মোঃ বায়েজিদ মল্লিক’কে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উভয়েই স্বীকার করে যে, তাহারা পরস্পর যোগ সাজশে দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল, ভান্ডারিয়াসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসছে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ রাসেল বেপারি(২৭), পিতা- মোঃ হাকিম বেপারি, সাং- মধ্য পৈকখালি, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, (২) মোঃ বায়েজিদ মল্লিক(২৮), পিতা- মৃত মাহাবুব হোসেন, সাং- লক্ষীপুরা, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর বলে জানায়। র্যাব-৮,বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.