অনলাইন ডেস্ক:: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে পাঁচ বন্ধুর পাশবিকতার স্বীকার হয় ওই ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে পরীক্ষার জন্য ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যার সাথে মোবাইলে প্রেম হয় ওই স্কুলছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে নৌকায় নদী পার করে মধুমতির চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভীম চন্দ্র মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল (১৯), নিখিল চন্দ্র মণ্ডলের ছেলে তারক চন্দ্র মণ্ডল (২০), সঞ্জিত মণ্ডলের ছেলে সৈকত মণ্ডল (১৯) এবং সোহরাব মোল্যার ছেলে নাসির মোল্যা (৩০) পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ তারক মণ্ডল, সৈকত মণ্ডল ও নাসির মোল্যাকে বুধবার সন্ধ্যায় লংকারচর নিচুপাড়া আখড়াবাড়ি মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করেছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে চালান দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.