বি এম মনির হোসোন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের বল্লভ বাড়ির সামনে থেকে কোটালীপাড়া উপজেলার দহরপাড়া গ্রামের হারুন নিজামীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মইনুল নিজামী (২৩) কে ৫৫ পিস ইয়াবা ও একই উপজেলার কালারবাড়ি গ্রামের মৃত আলতাফ খানের ছেলে মাদক ব্যবসায়ী হেমায়েত খান (৪২) কে আঁধা কেজি গাঁজাসহ এসআই জামাল হোসেন সংগিয়ো ফোর্স সহ গ্রেফতার করেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন এসআই শাজাহান, এএসআই মাকসুদুর রহমান ও এএসআই মাহাবুব হোসেন। দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১২ (২৯/০১/২০২০ইং)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.