র্যাব-৮, বরিশাল বিশেষ আভিযানিক দল ২৬ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন ভাটারখাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আরিফ খন্দকার ভাটারখাল সাকিনস্থ কোস্টগার্ড জেটির প্রবেশ পথের এলাকায় অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২০.০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে তাকে তল্লাশি করলে (ক) ০২ টি বিদেশী পিস্তল, (খ) ০৫ রাউন্ড এ্যামোনিশন, (গ) ০১ টি পিস্তলের ম্যাগাজিন, (ঘ) ৯৩ (তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং (ঙ) ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
ধৃত আসামী তার নাম (১) মোঃ আরিফ খন্দকার (৩৩), পিতা- মৃত কাশেম খন্দকার, সাং- চর কাউয়া (হিরণ নগর), থানা- বন্দর, বিএমপি, বরিশাল বলে জানায়। তার নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.