অনলাইন ডেস্ক:: নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীসহ তার দুই ফেসবুকফ্রেন্ডের বিরুদ্ধে। ঘটনায় ইতোমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী ও তাঁর দুই ফেসবুকের বন্ধু।
নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে।
পুলিশ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত পেশায় একজন অটোচালক। পালঘর জেলার বাসিন্দা তিনি। অন্য যে দু’জন ধর্ষণের সময় তাকে সহযোগিতা করেছিল, তারা দুজনই মুম্বাইতে একটি ফার্মে কর্মরত ছিলেন।
অভিযুক্ত স্বামী তার ২৩ বছরের স্ত্রীকে সিনেমা দেখানোর নাম করে যোগেশ্বরীতে নিয়ে আসে। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। অভিযোগ সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অভিষেক ও মঙ্গেশ যাদব নামে আরও দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তির সঙ্গে আগে থেকেই ফেসবুকে যোগ ছিল মূল অভিযুক্তের।
অভিযোগ, এরপর দুই সহযোগীকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করায় অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, নিজেও স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালায়। ওই ঘটনার পর নির্যাতিতা নারী স্থানীয় পালঘর পুলিশ স্টেশনে অভিযোগ জানান। পালঘর পুলিশ স্টেশন মামলাটি হস্তান্তর করে যোগেশ্বরী থানায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে ধর্ষণের শিকার হয়েছিলেন ওই নারী। কিন্তু এ বছরের জানুয়ারিতে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন অভিযুক্তকেই শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে ওই তিন অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে। সূত্র: কলকাতা২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.