গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ইউএসএআইডির নাম ভাঙ্গিয়ে কর্মী নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রামীণ মানবকল্যাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এসএম মিলনকে (৫২) আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে শহরের চাঁদমারী রোডের ওই সমিতির ভাড়াকরা কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান রাশেদঅভিযান চালিয়ে তাকে আটক করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ জোবায়ের রহমান জানান, ৩ মাস আগে এসএম মিলননামের ওই ব্যক্তি শহরের চাঁদমারী রোডের একটি বাড়িতে গ্রামীণ মানবকল্যাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস খুলে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দেন। পরে অবৈধভাবে কম্পিউটার অপারেটর পদে ১ লাখ টাকা ও ফিল্ড অফিসার পদে ৫০ হাজার টাকা করে জামানত হিসেবে গ্রহণ করে ১৮ জনকে নিয়োগ দেন। নিয়োগের পর এসব কর্মীদের বেতন ভাতা দেয়া না হলেও ভূয়া বেতন সীট তৈরী করে রেখেছেন।
ওই সমিতির কোন কার্যক্রম নেই বলে কর্মীরা জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেএর সত্যতা পায়। এ কারণে সমিতির নির্বাহী পরিচালক এসএম মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য গোপালগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ওই বিচারক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.