র্যাব-৮ এর অভিযানে বরিশাল হতে ০১ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৮ জানুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে ১৩.২৫ ঘটিকার সময় বরিশালের বাংলাবাজার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন সড়ক এলাকা হতে ০১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে তার নাম কাজী মোঃ আল ইমরান হোসেন(২৭), পিতা- কাজী মোঃ আলমগীর হোসেন, সাং-সলদী, পোঃ- নয়াখালী মাঠখোলা, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়।
গ্রেফতারকৃত কাজী মোঃ আল ইমরান হোসেন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমবি’র একজন দাওয়াতী সদস্য। সে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসি পাশ করে। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটি হতে ¯œাতক সম্পন্ন করে। সে স্থান এবং সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহন করে। ঢাকায় লেখাপড়া করাকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতী কাজ পরিচালনা করে। সে দাওয়াতী কাজ পরিচালনার জন্য ঢাকা, ভোলা, ফরিদপুর,রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে নিষিদ্ধ সংগঠন জেএমবি দাওয়াতী শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের সংগঠনের কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।
গ্রেফতারকৃত কাজী মোঃ আল ইমরান হোসেন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.