অনলাইন ডেস্ক:: নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনতা-পুলিশ সংঘর্ষে গতকাল শুক্রবার সারা দিন ধরে তাণ্ডব চলেছে ভারতের উত্তরপ্রদেশের অন্তত ২০টি জেলায়।
যোগী আদিত্যনাথের রাজ্যে এ দিন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ৬ জন। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ জানান, বিজনৌরে নিহত হয়েছেন দু’জন, সম্ভল, ফিরোজাবাদ ও মেরঠে এক জন করে। কানপুরেও এক জনের মৃত্যুর কথা জানান অন্য কর্তারা।
ডিজি-র দাবি, পুলিশ আজ একটিও গুলি চালায়নি, কাজেই এরা কেউ পুলিশের গুলিতে মারা যাননি। আর এক পুলিশ অফিসারের দাবি, গুলি চললে তা প্রতিবাদীরাই চালিয়েছে।
যদিও ক্যামেরা এই কথা বলছে না। একাধিক ছবিতে রীতিমতো বন্দুকে নিশানা করতে দেখা গিয়েছে পুলিশকে। ভিডিওতেও শোনা গিয়েছে গুলির শব্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.