সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেফতার।বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট এবং বই উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ২৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেফতার।

১২ নভেম্বর ২০১৯ তারিখে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর আভিযানিক দল জানতে পারে যে, উগ্রপন্থীর একজন সক্রিয় সদস্য বিএমপি বিমানবন্দর থানাধীন গড়িয়ারপাড় টু বানারীপাড়া রোডের গজালিয়া নামক স্থানে অবস্থান করতেছে । এর প্রেক্ষিতে র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল বরিশালের বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২.৫০ ঘটিকায় ০১(এক) জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুুখে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী পূর্বক বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট এবং বই উদ্ধার করা হয়।
ক। আলি আকবর (৩৭), পিতা- মোঃ ফয়জল হক শনি, সাং-জয়নুদ্দিন মাদবর কান্দি, ইউনিয়ন- নাওডোবা, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর।
গ্রেফতারকৃত আলি আকবর’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমবি’র শরিয়াতপুর জেলার আঞ্চলিক কমান্ডার। সে ২০১৩ সালে ঢাকায় বেসরকারী কোম্পানীতে চাকুরীর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করে এবং ২০১৪ সালে নারায়নগঞ্জে বেসরকারি ফার্মে চাকুরী করে। ২০১৫ সালের শুরুতে সে শীর্ষ জেএমবি নেতা তরিকুল ইসলাম@সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং উগ্রপন্থী কাজ পরিচালনার জন্য ঢাকা, নারায়গঞ্জ, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে তার নিজের এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সে বিভিন্ন জেলা শহরে গোপনে সভা ও উগ্রপন্থি পরিকল্পনায় সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে এবং এরই অংশ হিসাবে সে বরিশালে আগমন করে।
গ্রেফতারকৃত আলি আকবর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেফতার।বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট এবং বই উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯