সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

স্ত্রীর করা যৌতুক মামলায় পৌরসভার সহকারী কর কর্মকর্তা কারাগারে । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :: স্ত্রীর করা যৌতুক মামলায় ঝালকাঠি পৌরসভার সহকারী কর কর্মকর্তা মো. হাসান ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠি সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্প্রতি হাসান ইমামের স্ত্রী মোসা. শারমিন ফেরদৌস বাদী হয়ে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই মামলা করেন। আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করলে হাসান ইমামকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে ইসলামি শরিয়াহ অনুযায়ী তিন লাখ টাকা দেনমোহর ধার্যে হাসান ও শারমিনের বিয়ে সম্পন্ন হয়। এই দম্পতির সালমান নামে পাঁচ বছরের এক ছেলে আছে। ঝালকাঠি পৌরসভার সহকারী কর আদায়কারীর পদে চাকরি পেতেও শারমিনের বাবার কাছ থেকে অনেক টাকা নেন হাসান। কিন্তু এতেও সন্তুষ্ট হতে না পেরে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি। এরই মধ্যে শারমিনকে বাবার বাড়ি থেকে আরও ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ সৃষ্টি করেন হাসান। গত ১১ অক্টোবর হাসানের গ্রামের বাড়িতে গিয়ে যৌতুক না নিয়ে তাঁকে গ্রহণের অনুরোধ জানালে তিনি শারমিনকে সন্তানসহ ফিরিয়ে দেন এবং গালাগাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর করা যৌতুক মামলায় পৌরসভার সহকারী কর কর্মকর্তা কারাগারে । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯