সংবাদ শিরোনাম ::
অবহেলায় নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের ঘোড়াঘাটের সুরা মসজিদ ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আটক ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: ছাত্রদলের দুই পক্ষের পৃথক কর্মসূচি ১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনাসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত ব্যক্তি অর্থায়নে সড়কের সংস্কার করলেন রাজন শিকদার বাবুগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া। খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার ​ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নহে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::দেশের বিভিন্ন স্থানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ও তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে বলেন, ‘স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নহে।’শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১৩তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখি অনেকে প্রশ্ন তুলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি আমরা বুঝি না। যারা কথা বলছেন তারাই বোঝেন। বিশৃঙ্খলা সৃষ্টি করেন তারাই বোঝেন। পড়াশোনা নষ্ট করে স্ট্রাইক করে দিনের পর দিন কর্মঘণ্টা নষ্ট করবেন, যারা ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত করবেন তারাই বোঝেন। আর বুঝব না আমরা। এটা তো হয় না। অর্থ দেবে সরকার, সব রকম উন্নয়ন প্রকল্প সরকার করবে। সেটা নিতে খুব ভালো লাগবে আর সরকার সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে না- এটা কখনও হতে পারে না।’তিনি বলেন, ‘অর্থ সরকার দেবে, সব রকম উন্নয়ন প্রকল্প সরকার করবে, সেটা নিতে ভালো লাগবে আর সরকার সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটা কখনও হতে পারে না। কথায় বলে, স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নহে। এটাও মাথায় রাখতে হবে। সুতরাং আমি বলব, এই রকম বালকসুলভ কথাবার্তা না বলাই ভালো। বরং ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাদের সেই সময় যেন নষ্ট না হয়। উপযুক্ত সময়ে ভালো রেজাল্ট করবে সেটাই আমরা চাই।’শেখ হাসিনা বলেন, ‘উস্কানি দিয়ে ছাত্রদের বিপথে নেয়া আর এখানে মুখরোচক কথাবার্তা এটা কেউ কখনও মেনে নিতে পারে না। আর যদি সেটা করতে হয় তাহলে নিজেদের অর্থ নিজেরা জোগান দিতে হবে। নিজেদের বেতন নিজেদের যোগাড় করতে হবে। নিজেদের খরচ নিজেরা চালাবে। সরকার সব টাকা বন্ধ করে দেবে। কারণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয়, টাকা পাবলিক দেবে, সরকার কেন খরচ করবে। সেটাও তাদের চিন্তা করতে হবে তারা কোনটা করবে।’

তিনি আরও বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে কথা নেই, বার্তা নেই- ব্যবস্থা নেয়ার পরও অহেতুক অভিযোগ তুলে। সেটা সত্য অভিযোগ না মিথ্যা অভিযোগ? আমাদের আইনে আছে কেউ যদি কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আনে আর তা যদি প্রমাণিত না হয়; তাহলে অভিযোগকারীর সাজা হবে। কাজেই যারা কথা বলছেন আইনগুলো ভালো করে দেখে নেবেন। কিছু কিছু পাকা পাকা কথা শুনি, এ জন্য আমরা এই ধরনের কথা বলতে বাধ্য হই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা ভালো, তবে তা বালকের জন্য নহে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯