২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
বরগুনায় লেপ- তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা। আজকের ক্রাইম নিউজ ডট কম

বরগুনায় লেপ- তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা। আজকের ক্রাইম নিউজ ডট কম

জলিলুর রহমান স্টাফ রিপোর্টার :
সকালে ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তকণা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।ঋতু বৈচিত্রের কারনে রাতে কুয়াশা ও দিনে গরম থাকলেও শেষ রাতে ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। এ উপলক্ষে বরগুনার তালতলী-আমতলীতে শীতের ঠান্ডা নিবারনের জন্য লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

জানা গেছে,অধিক মুনাফা ও বেশি বিক্রির আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কারিগর এবং ব্যবসায়ীরা।।বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ তৈরি করছে। বছরের অন্যান্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুন বেড়ে যাবে এমনটা আশাবাদী ব্যবসায়ীদের।ব্যবসায়ীরা আরো বলেন, এবার তুলার দাম একটু বেশি হলে ও লেপ-তোষক তৈরি করতে হচ্ছে ।মিশালী তুলা ২০ টাকা, সিম্পল তুলা ৭০ টাকা, শিমুল তুলা ২৭০ টাকা ও সাদা তুলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিদিন একজন কারিগর ২ থেকে ৪টি লেপ তৈরি করেন। মাঝারি ধরনের একটি লেপ বানাতে খরচ হয় দুই হাজার থেকে বাইশত টাকা । তোষক বানাতে ১৮০০ থেকে দুই হাজার টাকা খরচ হয়। তবে লেপ-তোষক প্রকারভেদে কম বেশী হতে পারে।প্রকারভেদে লেপ-তোষক তৈরির মজুরি ৩০০-৪৫০ পর্যন্ত হতে পারে।

আমতলী-তালতলীর বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে,কারিগররা লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। দোকানগুলোতে বিক্রি এখনো তেমন শুরু হয়নি। সপ্তাহ দুয়েক পরে পুরোদমে বিক্রি শুরু হয়ে যাবে। আবার অনেক কারিগর ও দোকানদার শীত শুরু হওয়ার পূর্বেই পর্যাপ্ত পরিমাণ লেপ- তোষক তৈরী করে দোকানে মজুদ রাখেন বিক্রির জন্য। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম হওয়ায় চাহিদা বেশি। তুলা পিটিয়ে তা রঙ বেরঙের কাপড়ের তৈরি লেপ-তোষকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোড়ে তৈরি করা হয় লেপ-তোষক।

থানা সংলগ্ন আজাদ বেডিং হাউসের মালিক মোঃ আবুল কালাম আজাদ জানান, শীত নিবারনে লেপের পাশাপাশি কম্বলের চাহিদাও বেড়েছে। তবে এখনো লেপ বেশী বিক্রি হচ্ছে।

তালতলী বাজারের সদর রোড এ মেসার্স গাজী স্টোরের মালিক মো.আলতাফ হোসেন বলেন,এখন ও তেমন লেপ-তোষক বিক্রি শুরু হয় নি তবে আমি আশাবাদী গত বছরের তুলনায় এবছর বেশী বিক্রি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019