সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেক্স
বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০১৭ সালের ২৫ মে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ১৪ বছরের মেয়েকে পান করান সেই ধর্ষক বাবা। এতে মেয়ে অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। ওই দিন কিশোরীর মা ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

ঘটনার পর নির্যাতনের শিকার ওই মেয়েটি তার মাকে বিষয়টি জানালে তিনদিন পর একই বছরের ২৮ মে নির্যাতিত কিশোরীর নানা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আশরাফুল আলম। আসামি পক্ষে ছিলেন আ্যাডভোকেট হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড।

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯