২৬ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ এক নারীকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারে সাবেক হুইপ জামাল পরিবারের শাড়ি-লুঙ্গি বিতরণ বরিশালে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার
স্বামী বাসায় ফিরতে দেরি করায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

স্বামী বাসায় ফিরতে দেরি করায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

২৫ অক্টোবর ২০১৯, ০৪:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।
মৌলভীবাজারে স্বামীর সঙ্গে অভিমান করে মাছুমা মরিয়ম পারভীন (২৮) নামে এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শেরপুর বাজারে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত মাছুমা মরিয়ম পারভীন সিলেট ওসমানীনগর উপজেলার সাদিপুর এলাকার জুনেদ আহমদের স্ত্রী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আর জুনেদ আহমদ সিলেটের বালাগঞ্জ উপজেলার লামা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছুমা চাকরিজীবী হওয়ার কারণে সংসারের অভ্যন্তরীণ কাজ নিয়ে চাপে থাকতেন। স্কুলের ডিউটি শেষ করে তাকে বাসার সব কাজ করতে হতো। সংসারের কাজে স্বামীর কোনো সহযোগিতা পেতেন না তিনি। এ নিয়ে স্বামীর সঙ্গে মান-অভিমান ছিল। বৃহস্পতিবার স্কুল ছুটির পর তিনি বাসায় এসে দেখেন স্বামী ফেরেনি। স্বামীকে বাসায় আসার জন্য বারবার ফোন করেন। কিন্তু স্বামী মিটিংয়ে আছেন বলে জানান।

এতে অভিমান করে মাসুমা মাকে ফোন দিয়ে জানান- তিনি সংসার করতে পারবেন না, বাবার বাড়িতে চলে যাবেন। এরপর মোবাইল ফোন বন্ধ করে পারভীন আত্মহত্যার পথ বেছে নেন। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা বাসায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে জেনেছি যে, স্বামীর ওপর অভিমান করে মাছুমা মরিয়ম পারভীন আত্মহত্যা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019