সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ৩৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব-তামিমদের আন্দোলনে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার।

ক্রিকেটারদের আন্দোলন নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, খেলোয়াড়রা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে। আমি সবসময়ই ক্রিকেটারদের পাশে আছি, সেটি যেকোন দেশেরই হোক না কেন। বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলছে। কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয়নি।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এ পেসার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, সাকিব-তামিমরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছে। আমার মনে হয় তারা সঠিক পদক্ষেপই নিয়েছে। বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন। তিনি ক্রিকেটারদের কন্ট্রোল করতে পারছেন না।

গত সোমবার হঠাৎ করেই ১১ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন সাকিব-তামিমরা। বুধবার গুলশান এক সংবাদ সম্মেলন করে আরও দুটি দাবি সংযোজন করেন ক্রিকেটাররা। অবশ্য বুধবার রাতেই ক্রিকেটারদের সঙ্গে বসে তাদের দাবি-দাওয়া মেনে নেন বিসিবি সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ চেয়েছেন শোয়েব আখতার।

আপডেট সময় : ০৫:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯