সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

প্রাইভেটকারে ফেনসিডিলের চালান, নারীসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা অফিস: দেশের সীমান্ত এলাকা কুষ্টিয়া থেকে রাজধানীতে ফেনসিডিল সরবরাহের সময় চালনসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- মনিরুল ইসলাম দাউদ খান (৪১) ও শাবিবা ইয়াছমিন মুক্তা (২৬)।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর কাছাকাছি এলাকা সাভারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২৫ বোতল ফেনসিডিল, নগদ ১ লাখ ৪২ হাজার ৮০ টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন জানান, আটকরা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেনসিডিলের চালান নিয়ে আসে। এরপর সেই চালানগুলো প্রাইভেটকারে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।

আটক দাউদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি প্রাইভেটকার করে ফেনসিডিলের চালান সরবরাহ করতেন। মুক্তা তার সহযোগী হিসেবে কাজ করতেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সালাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেটকারে ফেনসিডিলের চালান, নারীসহ আটক ২

আপডেট সময় : ১২:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯