১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
গাছ কেটে আমি ঠিক কাজ করিনি, অনুতপ্ত: ভাইরাল হওয়া সেই নারী

গাছ কেটে আমি ঠিক কাজ করিনি, অনুতপ্ত: ভাইরাল হওয়া সেই নারী

সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদে ধারণ করা একটি ভিডিওতে অন্যের লাগানো গাছ কেটে সাবাড় করতে দেখা যায় এক নারীকে। এতে দেখা গেছে, হিজাব পরা সেই নারী ছাদে শখ করে লাগানো অন্যের গাছ কেটে সাবাড় করছেন। প্রতিবাদ করায় যারা গাছ লাগিয়েছেন তাদের ওপর হামলার চেষ্টা করছেন।

ঘটনার ভিডিওসহ এ বিষয়ে ফেসবুকে গতকাল মঙ্গলবার পোস্ট দেন ভুক্তভোগী সুমাইয়া হাবিব।

পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। অনেকে গাছ কাটা সেই নারীর তীব্র সমালোচনা করেন।
সাভারে বাড়ির ছাদের গাছ কেটে ভাইরাল হওয়া সেই নারী এবার জানিয়েছেন তিনি অনুতপ্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019