সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

মা ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ১০ দিনে ৫৯২ জেলের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ৪০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল: ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা, কেনাবেচা, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞার সময় যেসব অসাধু ব্যবসায়ী ইলিশ শিকার করবেন তাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর থেকে বরিশালের সব এলাকায় অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (রোববার) থেকে শুরু করে এই ১০ দিনে বিভাগের ছয় জেলায় প্রায় এক হাজার ২১২টি অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ৫৮১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। এরইমধ্যে ৬৫৬টি মামলাও দায়ের করা হয়েছে।

এছাড়া অভিযানে আটকদের থেকে এ পর্যন্ত ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৫৯২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে ৩৪ লাখ মিটারের বেশি জাল ও প্রায় ১০ মেট্রিকটন ইলিশ।

মৎস্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক বলেন, ইলিশের উপর নির্ভরশীল জেলেদের এসময় ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসাবে দেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়েও প্রচারণা চালানো হচ্ছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ১০ দিনে ৫৯২ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ১০:০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯