সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

এবার রাবি শিক্ষার্থীকে র’গ কে’টে হ’ত্যাচেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৪৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর কাছ থেকে ছি’নতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাথায় আঘা’ত করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার রগ কা’টার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিচিতরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম ফিরোজ আনাম।

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে গেলে অবস্থা আশ’ঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান সহপাঠীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান মাঠের দক্ষিণ পাশে তালগাছের কাছ থেকে একটি মেয়ের চিৎ’কার শুনে কয়েকজন এগিয়ে যান। গিয়ে দেখেন ফিরোজের মাথা ফে’টে র’ক্ত বের হচ্ছে।

এ সময় একটা মোটরসাইকেল মাদার বখশ হলের দিকে দ্রুত চলে যায়। তারাই ফিরোজকে আঘা’ত করেন বলে সঙ্গে থাকা মেয়েটি জানান। তারা আরও বলেন, সঙ্গে থাকা মেয়েটির সঙ্গে কথা বললে মেয়েটি জানান, তাদের বিয়ে হয়েছে। মেয়েটির বাড়ি রংপুর জেলায়। তারা একই কলেজে পড়াশোনা করেছেন। আজ শুক্রবার তারা ঘুরতে বের হয়েছিলেন বলে দাবি করেন মেয়েটি। তবে কে বা কারা মে’রেছে বলতে পারেননি তিনি।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, ‘ফিরোজ তার বান্ধবীকে হলে এগিয়ে দিতে যাচ্ছিল। হবিবুর রহমান তাকে হলে এগিয়ে দিতে গেলে মোটরসাইকেলে আরোহীরা তাদের মাঠে নিয়ে যায়। তাদের কাছ থেকে মোবাইল বা টাকা-পয়সা দাবি করে। কিন্তু টাকা দিতে না পারলে তখন তারা মাথায় আঘা’ত করে সটকে পড়ে।’ তিনি বলেন, ফিরোজকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ওটিতে নেয়া হয়েছে। মাথায় সেলাই দেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ছেলেটিকে রামেকে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।’ এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাটি বহিরাগত না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করেছে তা এখনও জানা যায়নি। তবে তারা ছি’নতাই করতে আসেনি। ছি’নতাই করলে তারা টাকা-পয়সা কেড়ে নিত। কিন্তু তারা তা করেনি। তিনি বলেন, ছেলেটির মাথায় আঘা’ত করা হয়েছে। তবে কোনো ধারালো অ’স্ত্র দিয়ে নয়।

বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কোনো ধরনের প্রমাণ পায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে রাতের এ ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাত সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেয়া মাসুদ মোন্নাফ নামে এক শিক্ষার্থী বলেন, ‘একের পর এক সন্ত্রা’সী কর্মকাণ্ড ঘটছে ক্যাম্পাসেই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

জানতে পেরেছি ওই শিক্ষার্থীর রগ কাটার চেষ্টা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই, হা’মলাকারী বহিরাগত হোক বা ক্যাম্পাসের হোক বা কোনো ছাত্র সংগঠনের হোক, দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার রাবি শিক্ষার্থীকে র’গ কে’টে হ’ত্যাচেষ্টা

আপডেট সময় : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯