সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিককে গণধোলাইয়ের পরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ৫১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশালে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিককে গণধোলাইয়ের পরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

আটকৃত কথিত সাংবাদিক জামাল হোসেন, আজিজুল মোল্লা ও জব্বার তালুকদার আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।

বাবুগঞ্জ একটি বেকারিতে ভূয়া অভিযান চালাতে গিয়ে কথিত সাংবাদিক বাংলা টিভি সহ একাধিক গণমাধ্যমের বরিশাল প্রতিনিধি পরিচয় দেয়া এম জামাল, জব্বার তালুকদার ও মোল্লা আজিজ থানা পুলিশের কাছে আটক হন।

প্রাথমিক তথ্যমতে, কথিত এ সাংবাদিকরা একটি প্রাইভেটকারসহ জেলার বিভিন্নস্থানে চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগ এর পর থেকে বিভিন্ন সময়ে ধাওয়া খেলেও আজ আটক হল চক্রটি। চক্রটিতে রয়েছে একজন নারীও। অভিযুক্তরা বিভিন্ন বেকারি, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে লাগাতার চাঁদাবাজি করে আসছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ বাজারে মধুবন বেকারির মালিক রফিকের কাছে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় স্থানীয় তাদের গনধোলাই দিয়ে থানায় ফোন করলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিককে গণধোলাইয়ের পরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

আপডেট সময় : ০৭:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯