১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজয়নগরে ডাকাতি মামলার আসামি ১০বছর পলাতক থাকার পর শেষে পুলিশে হাতে গ্রেপ্তার জিকে সেচ প্রকল্প চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত,তাই খাল খননের বিকল্প নাই- পানিসম্পদ মন্ত্রী বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবুগঞ্জে এক মাসে তিন দোকানে দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট ; নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১ বাবুগঞ্জে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এক গাছে শত কাঁঠাল
গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার

গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক : গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১২ ডাকাত হলেন-লিটন মিয়া (৩৭), শহিদুল ইসলাম (৩০), সবুজ হোসেন (২৩), তাহাজুল ইসলাম, খোকন মিয়া (৩১), শাকিল মিয়া (১৯), হোসেন আলী (২১), এনামুল (২৫), জুয়েল সরকার (১৯), রাজিব মিয়া (২২), জীবন মিয়া (১৮) ও ইমন (১৬)।

কলিন্দ্র নাথ গোলদার আরও জানান, শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্তঃজেলা ৭/৮ জন ডাকাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। পরে ওই এলাকা থেকে ডাকাত শাকিল মিয়া, হোসেন আলী, এনামুল, জুয়েল সরকার, রাজিব মিয়া, জীবন মিয়া ও ইমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছুরি জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019