সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ সদস্য!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ৪৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: ইয়াবা কেনার সময় জনরোষের শিকার হয়ে শারীরিকভাবে আহত হয়েছেন ঠাকুরগাঁও সদর থানার মোশারফ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল। এ অভিযোগ স্থানীয়দের।

রোববার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কনস্টেবলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোশারফকে ক্লোজড করা হয়েছে ।

পথচারী নুর ইসলাম বলেন, সত্যপীর ও হাজীর মোড় এলাকায় অনেক দিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য বেচাবিক্রি হয়। এটা কেন্দ্র করে এ এলাকায় বিকালের পর উঠতি বয়সের তরুণ ও মাদকাসক্তদের আড্ডা জমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মোশাররফ রাত ১০টা দিকে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গেলে বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে মারপিট করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত পুলিশ সদস্য মোশাররফের কাছে মাদক কেনার এ বিষয়ে জানতে চাইলে, তিনি ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) তানভির হাসান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা আবাসিক কোয়াটার থেকে আট হাজার পিস ইয়াবাসহ ঠাকুরগাঁও কোর্টের এসআই হেলাল প্রামাণিক ও পরিচ্ছন্নকর্মী মানিককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ সদস্য!

আপডেট সময় : ০৫:৪৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯