সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ক্ষেপণাস্ত্র হামলায় শুধু রয়ে গেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ৩১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের উপকূলে লোহিত সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে শুক্রবারে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা রহস্যেই রয়ে গেছে।

ইরানি জাতীয় ট্যাংকার কোম্পানি বলছে, জেদ্দায় সাবিতি নামের ওই ট্যাংকারটির খোলে আলাদা দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে সৌদি আরবকে ওই হামলায় দায়ী করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানা গেছে।

হামলার খবরের পর বিশ্ববাজারে তেলের দাম দুই শতাংশ বেড়ে গেছে। ইরান ও সৌদির মধ্যে নতুন করে সংঘাতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ওই ঘটনা।

এসইবি পণ্য বিশ্লেষক বিজার্নি সিলড্রোপ বলেন, এটা মধ্যপ্রাচ্যের সংকটে নতুন ইন্ধন জুগিয়েছে।

ইউরেশিয়া গ্রুপের আইহাম কামেল হুশিয়ারি প্রকাশ করে বলেন, উত্তেজনা কমাতে চলমান উদ্যোগ থামানো যাবে না।

তিনি বলেন, যদি ওই হামলা সৌদিরা না করেন, তবে ইসরাইল করতে পারে। ইরানের আয়ের মূল উৎস তেল রফতানি ব্যাহত করতেই এই হামলা হতে পারে।

তবে উপসাগরীয় উত্তেজনা কমাতে সৌদি ও ইরান- দুই দেশই আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে নেয়া উদ্যোগকে ওই হামলা ভিন্নপথে নিয়ে যেতে পারবে না। ইরান ও সৌদির মধ্যে একটি উত্তেজনা বাড়াতে বাস্তবিকভাবে ওই হামলা কোনো ভূমিকা রাখবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষেপণাস্ত্র হামলায় শুধু রয়ে গেল

আপডেট সময় : ০৭:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯