সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মৃত্যুর ৭ মিনিট পর বাবা হলেন মসজিদের ইমাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ ৪৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃত্যুর ৭ মিনিট পর বাবা হলেন মসজিদের ইমাম
ইতালিতে বাবার মৃত্যুর ৭ মিনিটের মাথায় এক শিশুর জন্ম হয়েছে। পর্যটননগরী ইতালির ভেনিস মেসত্রে পলিক্লিনিক হাসপাতালে এ রকম হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে, চার মাস আগে খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যান্সার ধরা পড়ে। এর পর দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। তার বেদনাদায়ক অকাল মৃত্যুতে ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল জানান, তিনি দীর্ঘদিন ধরে ভেনিসে পরিবার নিয়ে বসবাস করছেন। গত কয়েক মাসে আগে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়লে হাসপাতালে ভর্তি হন। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা অবস্থায় একই হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে থাকে। এরই মধ্যে তার স্ত্রীর একটি কন্যাসন্তান জন্মের ৭ মিনিটের মাথায় নুরউদ্দিন না ফেরার দেশে চলে যায়। ভাগ্যের নির্মম পরিহাস একই সময় শিশুর পৃথিবীতে আগমন আর বাবার চিরবিদায়।

তিনি বলেন, ভাগ্য এমন যে, মাত্র মিনিটের জন্য একই হাসপাতালে পাশাপাশি রুমে থেকেও সদ্য ভূমিষ্ঠ সন্তানকে এক নজর দেখার সৌভাগ্য হলো না তার। ঘটনাটি আমাদের দারুণ কষ্ট দেয়। নুরউদ্দিনের দেশের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানায় বলে জানা গেছে। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। আগামী ১৩ অক্টোবর মেসত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নুরউদ্দিনের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃত্যুর ৭ মিনিট পর বাবা হলেন মসজিদের ইমাম

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯